ইতিহাসে আজকের দিন

সমুদ্রের বুকে ৬৫ দিনের লড়াই, বেঁচে থাকার পরীক্ষা

মাছ ও সামুদ্রিক প্রাণী থেকে খাবার এবং পানি সংগ্রহ করে দুর্ঘটনাকবলিত নাবিকদের বেঁচে থাকার সম্ভাবনা প্রমাণে যাত্রা করেন ফরাসি চিকিৎসক অ্যালাঁ বোম্বার্ড

১৯৫৩ সালের ১৯ অক্টোবর রে ব্র্যাডবারির বিখ্যাত সায়েন্স ফিকশন উপন্যাস ‘ফারেনহাইট ৪৫১’ প্রথম প্রকাশিত হয়

আজ ১৯ অক্টোবর। ১৯৫২ সালের এদিনে ক্যানারি দ্বীপপুঞ্জ থেকে একটি ছোট রাবারের ভেলায় সমুদ্রযাত্রা শুরু করেন ফরাসি চিকিৎসক অ্যালাঁ বোম্বার্ড। জাহাজডুবির পর মাছ ধরে এবং তা থেকে পানি সংগ্রহ করে বেঁচে থাকা সম্ভব, এ ধারণা প্রমাণ করাই ছিল তার লক্ষ্য। নানা সরঞ্জাম নিয়ে শুরু করা তার এই যাত্রা শেষ হয় ৬৫ দিন পর বার্বাডোজে পৌঁছানোর মধ্য দিয়ে।

এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—

উল্লেখযোগ্য ঘটনা

১২১৬: নিউয়ার্ক-অন-ট্রেন্টে আমাশয়ে আক্রান্ত হয়ে ইংল্যান্ডের রাজা জন মৃত্যুবরণ করেন। তার স্থলাভিষিক্ত হন ৯ বছর বয়সী ছেলে তৃতীয় হেনরি।

১৭৮১: ইয়র্কটাউনে ব্রিটিশ বাহিনী আত্মসমর্পণ করে। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের স্বাধীনতাযুদ্ধের অবসান ঘটে।

১৮১২: মস্কো থেকে নেপোলিয়নের বাহিনীর পশ্চাদপসরণ শুরু হয়।

১৯৫২: ফরাসি চিকিৎসক অ্যালাঁ বোম্বার্ড সাগরে বেঁচে থাকার পরীক্ষামূলক যাত্রা শুরু করেন।

১৯৫৩: রে ব্র্যাডবারির বিখ্যাত সায়েন্স ফিকশন উপন্যাস ‘ফারেনহাইট ৪৫১’ প্রথম প্রকাশিত হয়।

১৯৬০: ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে মৌরিতানিয়া।

১৯৭৩: যুক্তরাষ্ট্রের ওপর জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা জারি করে আরব দেশগুলো।

১৯৮৯: ১৯৭৫ সালের বোমা হামলার ঘটনায় কারাবন্দি গিল্ডফোর্ড ফোরের সাজা বাতিল করে মুক্তি দেয়া হয়।

২০০৫: মানবতাবিরোধী অপরাধের বিচারে বাগদাদে ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের বিচার কার্যক্রম শুরু হয়।

জন্ম

১৮৮২: উমবের্তো বচ্চিওনি, ইতালীয় চিত্রশিল্পী ও ভাস্কর।

১৮৯৫: লুইস মামফোর্ড, মার্কিন স্থাপত্য সমালোচক।

১৯৩৬: জেমস লুথার বেভেল, মার্কিন ধর্মযাজক ও রাজনৈতিক অধিকারকর্মী।

১৯৪৫: অ্যাঙ্গাস ডিটন, ব্রিটিশ-মার্কিন অর্থনীতিবিদ।

মৃত্যু

১৭৪৫: জোনাথন সুইফট, আইরিশ লেখক ও ব্যঙ্গসাহিত্যিক।

১৯৩৭: আর্নেস্ট রাদারফোর্ড, পরমাণু পদার্থবিজ্ঞানের পথিকৃৎ।

১৯৮৭: জ্যাকুলিন দু প্রে, ব্রিটিশ চেলোবাদক।

১৯৯৫: ডন চেরি, মার্কিন জ্যাজ ট্রাম্পেটবাদক।

আরও