বিশ্ব অর্থনীতি নিয়ে কতটা উদ্বিগ্ন হওয়া উচিত?

বিশ্বের অনেক উন্নত অর্থনীতিতে প্রবৃদ্ধি ৩ শতাংশের নিচে রয়েছে। অন্যদিকে মূল্যস্ফীতি কেন্দ্রীয় ব্যাংকগুলোর লক্ষ্যমাত্রার ওপরে থাকায় অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা কঠিন হচ্ছে।

বিশ্ব অর্থনীতি বর্তমানে প্রবৃদ্ধির মন্থরতা, মূল্যস্ফীতি, সরকারি ঋণের চাপ, আর্থিক বাজারের অস্থিরতা ও ভূরাজনৈতিক সংঘাতসহ বহুমুখী সংকটের মুখোমুখি। ডাম্বিসা মোয়োর মতে, এসব ঝুঁকি আলাদাভাবে মোকাবেলা করা সম্ভব হলেও একই সময়ে সবগুলোর উপস্থিতি পরিস্থিতিকে আরো জটিল ও বিপজ্জনক করে তুলেছে।

বিশ্বের অনেক উন্নত অর্থনীতিতে প্রবৃদ্ধি ৩ শতাংশের নিচে রয়েছে। অন্যদিকে মূল্যস্ফীতি কেন্দ্রীয় ব্যাংকগুলোর লক্ষ্যমাত্রার ওপরে থাকায় অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা কঠিন হচ্ছে। উচ্চ সরকারি ঋণ, দীর্ঘমেয়াদি বন্ডের বাড়তি মুনাফার হার এবং শেয়ারবাজারে অল্প কয়েকটি প্রযুক্তিপ্রতিষ্ঠানের আধিপত্যও নতুন ঝুঁকি তৈরি করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বিনিয়োগ ও প্রবৃদ্ধির সম্ভাবনা বাড়ালেও কর্মসংস্থান এবং প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে উদ্বেগ রয়েছে।

এছাড়া ডলারের বৈশ্বিক আধিপত্য নিয়ে অনিশ্চয়তা, শিক্ষা ও অবকাঠামোর দুর্বলতা, সামাজিক মেরুকরণ এবং ইউরোপে উগ্র ডানপন্থী রাজনীতির উত্থান অর্থনীতির দীর্ঘমেয়াদি ভিত্তিকে চাপে ফেলছে। ভূরাজনৈতিক উত্তেজনা আন্তর্জাতিক বাণিজ্য, জ্বালানি ও পুঁজিপ্রবাহেও অনিশ্চয়তা বাড়াচ্ছে।

বর্তমান পরিস্থিতির সবচেয়ে উদ্বেগজনক দিক কোনো একক সংকট নয়; বরং এতগুলো ঝুঁকির একই সময়ে সক্রিয় হয়ে ওঠা। তাই বিশ্ব অর্থনীতির নীতিনির্ধারকদের এসব সংকটের সম্মিলিত প্রভাব সম্পর্কে সতর্ক থাকতে হবে।

ডাম্বিসা মোয়ো: আন্তর্জাতিক অর্থনীতিবিদ

আরও