অর্থনীতির বিষয়গুলো সমৃদ্ধ করছে

দৈনিক বণিক বার্তা দশ বছর অত্যন্ত যোগ্যতার সঙ্গে পাঠক আগ্রহের ভিত্তিতে তার উপস্থিতি নিশ্চিত করেছে। এটা বাংলাদেশের জন্য একটা সুখবর। কারণ মাঠ বাস্তবতার তথ্য যেন ভালো করে জানা যায়, এ ধরনের সংবাদপত্রের মাধ্যমে বাংলাদেশের অগ্রগতিটা নিশ্চিত করা জরুরি। আজ আমাদের অর্থনৈতিক তথ্য, অর্থনৈতিক বিশ্লেষণ যেন মাঠ বাস্তবতাভিত্তিক হয়, সঠিক তথ্য হয়,

দৈনিক বণিক বার্তা দশ বছর অত্যন্ত যোগ্যতার সঙ্গে পাঠক আগ্রহের ভিত্তিতে তার উপস্থিতি নিশ্চিত করেছে। এটা বাংলাদেশের জন্য একটা সুখবর। কারণ মাঠ বাস্তবতার তথ্য যেন ভালো করে জানা যায়, ধরনের সংবাদপত্রের মাধ্যমে বাংলাদেশের অগ্রগতিটা নিশ্চিত করা জরুরি। আজ আমাদের অর্থনৈতিক তথ্য, অর্থনৈতিক বিশ্লেষণ যেন মাঠ বাস্তবতাভিত্তিক হয়, সঠিক তথ্য হয়, বিশ্বাসযোগ্য বিশ্লেষণ তথ্য হয়, সেগুলো অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। বণিক বার্তা সেক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা সবসময় তাদের লিড স্টোরিতে নতুন তথ্য, নতুন পরিসর, নতুন বিশ্লেষণ নিয়ে ধারাবাহিকভাবে আমাদের অর্থনীতির জানাশোনার বিষয়গুলো সমৃদ্ধ করছে। দশ বছর যে যোগ্যতার সঙ্গে তারা তাদের কাজ করে আসছে, আমি তাদের অভিনন্দন জানাচ্ছি। শুভেচ্ছা জানাচ্ছি। আগামীতেও তারা যেন তাদের ভূমিকা ধরে রাখে এবং বাস্তবভিত্তিক তথ্য বিশ্লেষণের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতির বিষয়গুলো যেন পাঠক সমাজের কাছে পৌঁছে যায়, ভূমিকা তারা যেন অব্যাহত রাখে। বণিক বার্তার প্রতি আন্তরিক শুভেচ্ছা রইল।

 . হোসেন জিল্লুর রহমান: সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্র্যাকের চেয়ারপারসন

আরও