পরবর্তী সংস্কার যুগের কেন্দ্র হোক সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের সক্ষমতা

বার্বাডোসের নেতৃত্বাধীন ব্রিজটাউন ইনিশিয়েটিভও এ ধারণার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। এর লক্ষ্য সংকট মোকাবেলায় দেশগুলোর আর্থিক ও নীতিগত পরিসর বাড়ানো।

কোনো দেশের সম্পদ বলতে সাধারণত প্রাকৃতিক সম্পদ, প্রযুক্তি ও পুঁজিকে বোঝানো হয়। কিন্তু এর পাশাপাশি নিজের ভবিষ্যৎ নির্ধারণের সক্ষমতাও গুরুত্বপূর্ণ। করোনা মহামারী, উচ্চ সুদহার, জ্বালানি সংকট ও জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক অভিঘাত দেখিয়েছে, সংকট মোকাবেলায় শুধু স্থিতিস্থাপকতা নয়, সিদ্ধান্ত গ্রহণ ও নিজস্ব অগ্রাধিকার বাস্তবায়নের সক্ষমতাও প্রয়োজন।

বার্বাডোসের নেতৃত্বাধীন ব্রিজটাউন ইনিশিয়েটিভও এ ধারণার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। এর লক্ষ্য সংকট মোকাবেলায় দেশগুলোর আর্থিক ও নীতিগত পরিসর বাড়ানো। তবে উন্নয়নকে শুধু অর্থায়ন, অবকাঠামো বা প্রকল্প বাস্তবায়নের মধ্যে সীমাবদ্ধ রাখা যায় না। গুরুত্বপূর্ণ হলো—এসব বিনিয়োগের মাধ্যমে শক্তিশালী প্রতিষ্ঠান, দক্ষ জনবল, অভিজ্ঞতা, জ্ঞান ও সমস্যা সমাধানের সক্ষমতা তৈরি করা।

বার্বাডোসের ঋণ পুনর্গঠন, জলবায়ু অর্থায়ন এবং নবায়নযোগ্য জ্বালানি উদ্যোগের অভিজ্ঞতা দেখায়, সক্ষমতা তৈরি হয় দীর্ঘমেয়াদি কাজ, কঠিন সিদ্ধান্ত, সংকট মোকাবেলা ও ভুল থেকে শেখার মধ্য দিয়ে। একই সঙ্গে ব্যক্তির জ্ঞান ও অভিজ্ঞতাকে প্রাতিষ্ঠানিক সম্পদে পরিণত করাও জরুরি। কারণ গুরুত্বপূর্ণ ব্যক্তির বিদায়ে প্রাতিষ্ঠানিক স্মৃতি ও উন্নয়ন কার্যক্রম ক্ষতিগ্রস্ত হতে পারে।

তাই ভবিষ্যৎ উন্নয়ন সংস্কারের সাফল্য শুধু কত অর্থ সংগ্রহ হলো তা দিয়ে নয়; বরং একটি দেশ কতটা নিজের অগ্রাধিকার নির্ধারণ, সিদ্ধান্ত বাস্তবায়ন, সংকট মোকাবেলা ও সুযোগ কাজে লাগাতে সক্ষম হলো, তা দিয়েই মূল্যায়ন করা উচিত।

[প্রজেক্ট সিন্ডিকেট থেকে অনূদিত]

পেপুকায়ে বারদুইয়েল: ব্রিজটাউন ইনিশিয়েটিভের পরিচালক

আরও