তৃণমূল থেকেই দুর্নীতিকে একেবারে না বলতে হবে। নিজে ঠিক থাকলে অন্যকে ঠিক করা যাবে। উন্নত বাংলাদেশ গড়তে সবাইকে কাজ করতে হবে।
মানুষের আয়ের পথ না বাড়লে উন্নতি হবে না, বিআরডিবির মূল কাজ হচ্ছে জনগণকে সম্পৃক্ত করা, সংগঠিত করা, প্রশিক্ষণ দেয়া, প্রশিক্ষণের মাধ্যমে যে পণ্য উৎপাদন করে সেই পণ্যের বাজার তৈরি করা। বাংলাদেশ ছোট্ট দেশ, কম উন্নত, গ্রামে অনেক গরিব মানুষ। স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান গ্রামীণ উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন, খাল খনন করেছেন। বেগম খালেদা জিয়া আন্দোলন করে ক্ষমতায় এসে নারীদের শিক্ষায় কাজ শুরু করেছেন।
সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, ঋণ মওকুফের মতো কর্মসূচির মধ্য দিয়ে উন্নত দেশ গড়ার কাজ এগিয়ে নিচ্ছে।
পার্শ্ববর্তী দেশ, নিকটবর্তী দেশ, দূরবর্তী দেশ মার্কিন মুল্লুক থেকে কেউ এসে দেশের উন্নয়ন করে দেশকে সুন্দর করে দিয়ে যাবে না। নিজেদেরই করতে হবে। অতীতে ফ্যাসিস্ট সরকার আমাদের প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে গেছে, আস্থার জায়গা নষ্ট করে গেছে। সেসব থেকে বের হয়ে অন্যের হক প্রতিষ্ঠায় কাজ করতে হবে। এজন্য সমবায়কে নতুন করে গড়ে তুলতে হবে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী
‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে