নির্বাচনী প্রতিক্রিয়া

ভোটগ্রহণ শেষেও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে

ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে দুটি বিষয় বিশেষভাবে ভূমিকা রেখেছে। প্রথমত, কেন্দ্রের ভেতরের সুশৃঙ্খল ব্যবস্থাপনা। দ্বিতীয়ত, কেন্দ্রের বাইরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান উপস্থিতি ও সক্রিয়তা। কোথাও আতঙ্ক, ত্রাস বা অস্থিরতার লক্ষণ চোখে পড়েনি। ফলে মানুষ স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে এসে ভোট দিতে পেরেছেন। এ ধারা অব্যাহত থাকলে শেষ পর্যন্ত একটি শান্তিপূর্ণ ভোট সম্পন্ন হওয়া সম্ভব।

আমি সকালে ভোট দিয়েছি। আমার ভোটকেন্দ্র ছিল ধানমন্ডি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এ কেন্দ্রের পাশাপাশি আশপাশের আরও তিনটি কেন্দ্র এবং গুলশানের কয়েকটি কেন্দ্র ঘুরে দেখার সুযোগ হয়েছে। সামগ্রিকভাবে যে চিত্রটি চোখে পড়েছে, তা হলো—মানুষ শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছেন। অনেক অভিভাবক সন্তানদের নিয়ে ভোটকেন্দ্রে এসেছেন। এটি কেবল ভোটদান নয়, বরং নাগরিক দায়িত্ববোধের একটি সামাজিক প্রকাশও বটে।

ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে দুটি বিষয় বিশেষভাবে ভূমিকা রেখেছে। প্রথমত, কেন্দ্রের ভেতরের সুশৃঙ্খল ব্যবস্থাপনা। দ্বিতীয়ত, কেন্দ্রের বাইরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান উপস্থিতি ও সক্রিয়তা। কোথাও আতঙ্ক, ত্রাস বা অস্থিরতার লক্ষণ চোখে পড়েনি। ফলে মানুষ স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে এসে ভোট দিতে পেরেছেন। এ ধারা অব্যাহত থাকলে শেষ পর্যন্ত একটি শান্তিপূর্ণ ভোট সম্পন্ন হওয়া সম্ভব। তবে ভোট গ্রহণ শেষ হওয়ার পরও একই রকম স্থিতিশীলতা বজায় রাখা সমান গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে নির্বাচনে জয়ী ও পরাজিত—উভয় পক্ষের মধ্যেই সৌহার্দ্যপূর্ণ অবস্থান থাকতে হবে।

দেশের রাজনৈতিক সংস্কৃতিতে প্রায় দেখে গেছে নির্বাচনে পরাজিত পক্ষ সহজে ফলাফল মেনে নেয় না। কিন্তু বাস্তবতা হলো, নির্বাচনে যে কোনো একটি দল সংখ্যাগরিষ্ঠতা পাবে; অন্য দলগুলো পাবে না। এটি মেনে নেয়া জরুরি। কারণ নাগরিকরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। এ ভোট যদি অবাধ ও শান্তিপূর্ণভাবে নিশ্চিত করা যায়—এবং এখন পর্যন্ত সেই পরিবেশের ইঙ্গিত মিলেছে—তাহলে ফলাফল যাই হোক, সেটি জনগণের রায় হিসেবেই গ্রহণ করতে হবে। এটি কোনো দলের পক্ষে বা বিপক্ষে নয়; এটি বৃহত্তর জনগোষ্ঠীর পছন্দের প্রতিফলন।

কাজী মারুফুল ইসলাম: অধ্যাপক, উন্নয়ন অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

আরও