যুক্তরাষ্ট্রে প্রায় ১.৯ ট্রিলিয়ন ডলার বাজেট ঘাটতির পূর্বাভাস

মার্কিন অর্থনীতিতে ক্রমবর্ধমান বাজেট ঘাটতি সাম্প্রতিক বছরে শঙ্কার কারণ হয়ে আসছে।

মার্কিন অর্থনীতিতে ক্রমবর্ধমান বাজেট ঘাটতি সাম্প্রতিক বছরে শঙ্কার কারণ হয়ে আসছে। ২০২৫ সালের জন্য এক পূর্বাভাসে যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল বাজেট অফিস (সিবিও) জানিয়েছে, চলতি অর্থবছরে ফেডারেল সরকারের বাজেট ঘাটতি ১ দশমিক ৮৭ ট্রিলিয়ন বা ১ লাখ ৮৭ হাজার কোটি ডলারে নেমে আসতে পারে। খবর আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ অর্থবছরে সরকারের বাজেট ঘাটতি ছিল ১ লাখ ৯১ হাজার কোটি ডলার।

আরো বলা হয়েছে, ২০২৬ সালে বাজেট ঘাটতি আরো কমে ১ লাখ ৭১ হাজার কোটি ডলার হবে। তবে ২০৩৫ সাল নাগাদ বেড়ে হবে ২ লাখ ৭০ হাজার কোটি ডলার।

প্রতিবেদনে সিবিও উল্লেখ করেছে, গত বছর জিডিপি অনুপাতে সরকারি ঋণের পরিমাণ ছিল ৯৭ দশমিক ৮ শতাংশ, যা এ বছর ৯৯ দশমিক ৯ শতাংশে পৌঁছতে পারে। ২০৩৫ সাল নাগাদ সর্বোচ্চ ১১৮ দশমিক ৫ শতাংশে পৌঁছতে পারে।

যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীর হবে উল্লেখ করে বলা হচ্ছে, ২০২৪ সালের ২ দশমিক ৩ শতাংশ থেকে কমে এ বছর ১ দশমিক ৯ ও ২০২৬ সালে ১ দশমিক ৮ শতাংশ হতে পারে।

আরও