আর্থিক অন্তর্ভুক্তিমূলক আন্তর্জাতিক কর্মসূচিতে সেরা অংশগ্রহণকারীর স্বীকৃতি পেয়েছে এনআরবিসি ব্যাংক। এ উপলক্ষে গতকাল এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমানের কাছ থেকে লেটার অব অ্যাপ্রিসিয়েশন বা স্বীকৃতিপত্র গ্রহণ করেন এনআরবিসি ব্যাংকের এমডি ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক মো. সাইফুল ইসলাম খান।