ফক্সওয়াগনের বিক্রি চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কমেছে ১৪ দশমিক ৩ শতাংশ। চীনের গাড়ির বাজারে চাহিদা কমায় বড় ধরনের চাপের মুখে পড়েছে জার্মানিভিত্তিক প্রতিষ্ঠানটি। ২০২২ সালের দ্বিতীয় প্রান্তিকের পর এবারই বিক্রিতে সবচেয়ে বড় পতনের মুখোমুখি হলো ফক্সওয়াগন।
প্রতিষ্ঠানের নির্বাহী কমিটির সদস্য মার্টিন স্যান্ডার বলেন, ‘চীনের সামগ্রিক গাড়ির বাজারে বড় ধরনের পতন এখন পুরো শিল্পের জন্যই একটি চ্যালেঞ্জ।’
তিনি জানান, ফক্সওয়াগনের গাড়ি সরবরাহে সর্বশেষ যে পতন দেখা গেছে, তা চার বছর আগের দ্বিতীয় প্রান্তিকের পর সবচেয়ে বড়। ওই সময় কোম্পানিটির বিক্রি কমেছিল ২২ দশমিক ৪ শতাংশ। খবর রয়টার্স