ডিএসসিসির হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি জমা নেবে সীমান্ত ব্যাংক

ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালামের উপস্থিতিতে সীমান্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. নুরুল আজীম এবং করপোরেশনের সিইও মো. খয়বর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকাগুলোর হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফিসহ অন্যান্য চার্জ এখন থেকে সীমান্ত ব্যাংক পিএলসির মাধ্যমে জমা দেয়া যাবে। সম্প্রতি নগর ভবনে এক অনুষ্ঠানে এ-সংক্রান্ত সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে প্রতিষ্ঠান দুটি।

ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালামের উপস্থিতিতে সীমান্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. নুরুল আজীম এবং করপোরেশনের সিইও মো. খয়বর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে ব্যাংকের হেড অব বিজনেস মো. শহিদুল ইসলাম, ডিএসসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও