পদ্মা সেতুর সার্ভিস এরিয়ায় সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করবে ওমেরা রিনিউয়েবল এনার্জি

পদ্মা সেতুর তিনটি সার্ভিস এরিয়ার ছাদে ৬ দশমিক শূন্য ৩ মেগাওয়াট-পিক ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করবে ইস্ট কোস্ট গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ওমেরা রিনিউয়েবল এনার্জি লিমিটেড।

পদ্মা সেতুর তিনটি সার্ভিস এরিয়ার ছাদে ৬ দশমিক শূন্য ৩ মেগাওয়াট-পিক ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করবে ইস্ট কোস্ট গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ওমেরা রিনিউয়েবল এনার্জি লিমিটেড। এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর সেতু ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী ফেরদৌস আলম ও ওমেরা রিনিউয়েবল এনার্জির সিইও মাসুদুর রহিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ প্রকল্প বাস্তবায়ন হলে প্রতি বছর প্রায় নয় হাজার মেগাওয়াট-আওয়ার পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। ফলে বছরে আনুমানিক ছয় হাজার টন কার্বন ডাই-অক্সাইড নির্গমন হ্রাস পাবে। —বিজ্ঞপ্তি

আরও