ডিসিইতে আকরিক লোহার বাজারমূল্য ঊর্ধ্বমুখী

বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য আলোচনায় ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’ হওয়ায় বিনিয়োগকারীদের আস্থায় ইতিবাচক প্রভাব পড়েছে।

বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য আলোচনায় ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’ হওয়ায় বিনিয়োগকারীদের আস্থায় ইতিবাচক প্রভাব পড়েছে। এর প্রভাবে গতকাল ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে আকরিক লোহার দাম বেড়েছে। খবর বিজনেস রেকর্ডার।

ডিসিইতে সেপ্টেম্বরে সরবরাহ চুক্তিতে আকরিক লোহার দাম ১ দশমিক ৫১ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য পৌঁছেছে ৭০৭ ইউয়ানে (৯৭ ডলার ৯০ সেন্ট)। সিঙ্গাপুর এক্সচেঞ্জে জুনের সরবরাহ চুক্তিতে আকরিক লোহার দাম ১ দশমিক ৪১ শতাংশ বেড়েছে। টনপ্রতি মূল্য স্থির হয়েছে ৯৮ ডলার ৩০ সেন্টে।

এদিকে সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে (এসএইচএফই) ইস্পাত তৈরির কিছু উপাদানের দাম গতকাল ঊর্ধ্বমুখী হয়েছে। এ সময় রেবারের দাম বেড়েছে দশমিক ২৬ শতাংশ। হট-রোলড কয়েলের দাম দশমিক ৩৮ শতাংশ ঊর্ধ্বমুখী হয়েছে। এ সময় ওয়্যার রড ও স্টেইনলেস স্টিলের বাজারদর বেড়েছে যথাক্রমে দশমিক শূন্য ৬ ও ১ দশমিক ১৮ শতাংশ।

আরও