ভিয়েতনামে এখনো নিম্নমুখী কফি বাণিজ্য

ভিয়েতনামে বেশ কয়েক দিন ধরেই কফির বাণিজ্যিক কার্যক্রম কমছে। বৃহস্পতিবারও তা বেশ স্থিতিশীল ছিল।

ভিয়েতনামে বেশ কয়েক দিন ধরেই কফির বাণিজ্যিক কার্যক্রম কমছে। বৃহস্পতিবারও তা বেশ স্থিতিশীল ছিল। অন্যদিকে দেশটির প্রধান উৎপাদনকারী অঞ্চল সেন্ট্রাল হাইল্যান্ডসে অতিরিক্ত বৃষ্টিপাতে ফসল সংগ্রহে ব্যাহত হচ্ছে। খবর বিজনেস রেকর্ডার।

সেন্ট্রাল হাইল্যান্ডসের কৃষকরা চলতি সপ্তাহে প্রতি কেজি কফি ১ লাখ ২২ হাজার ৫০০ ডংয়ে (৪ ডলার ৮২ সেন্ট) বিক্রি করছেন, গত সপ্তাহে যা ছিল ১ লাখ ২২ হাজার ৫০০ থেকে ১ লাখ ২৪ হাজার ডং।

ব্যবসায়ীরা বলছেন, সেন্ট্রাল হাইল্যান্ডসে চলমান বৃষ্টি ফসল সংগ্রহে প্রভাব ফেলছে। সেন্ট্রাল হাইল্যান্ডসের এক ব্যবসায়ী বলেন, ‘‌কৃষকরা নতুন সংগ্রহ করা কফি বিন শুকাতে পারছেন না। গাছে এখনো ২০-৩০ শতাংশ কফি বিন রয়ে গেছে। এছাড়া বৃষ্টির কারণে গুণগত মানও ক্ষতিগ্রস্ত হতে পারে।’

এদিকে সাপ্তাহিক লেনদেনের শেষদিন মঙ্গলবার রোবাস্তা কফির দাম দশমিক ৯৭ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য পৌঁছেছে ৫ হাজার ৪১ ডলারে। ব্যবসায়ীরা ৫ শতাংশ কালো ও ভাঙা গ্রেড ২ রোবাস্তা কফি মার্চের সরবরাহ চুক্তিতে ১০০-১৫০ ডিসকাউন্টে অফার করেছেন।

আরও