জনগণের নেতৃত্বাধীন জলবায়ু অভিযোজন পরিকল্পনাবিষয়ক একটি জাতীয় কর্মশালা গতকাল রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য দেন ওয়াটারএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান, গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন (জিসিএ) বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ড. এম ফয়সাল রহমান, স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ অনুবিভাগের অতিরিক্ত সচিব ও ঢাকা ওয়াসার এমডি মো. ফজলুর রহমান, ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের লাইভলিহুড অ্যাডভাইজার এবিএম ফিরোজ আহমেদ, চসিক সিইও শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম এবং চট্টগ্রাম ওয়াসার সুপারিন্টেন্ডিং ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম।