চট্টগ্রামের মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলে (ইজেড) ১ কোটি ৯৭২ লাখ ডলার বিনিয়োগে একটি গার্মেন্ট কারখানা স্থাপন করবে চীনা প্রতিষ্ঠান অক্টোবর ৪১২৮ (বিডি) লিমিটেড। এ উপলক্ষে গতকাল ঢাকায় বেপজা কমপ্লেক্সে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর ও অক্টোবর ৪১২৮ (বিডি) লিমিটেডের এমডি মোহাম্মদ তৌফিকুল আহসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময় বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, বেপজা ইজেডের প্রকল্প পরিচালক মোহাম্মদ এনামুল হক ও নির্বাহী পরিচালক (জনসংযোগ) এএসএম আনোয়ার পারভেজ উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি