গ্রীষ্মের পর্যটক টানতে কভিড বিধি শিথিল করছে সাইপ্রাস

গ্রীষ্মের পর্যটন মৌসুম ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে কভিডজনিত ভ্রমণ বিধিনিষেধ শিথিল করতে চলেছে সাইপ্রাস। বর্তমানে আরোপ থাকা বাড়ির বাইরে মাস্ক ব্যবহার এবং কাজ ও কেনাকাটার জন্য কভিড থেকে সেরে ওঠার কিংবা টিকা কার্ড দেখানোর বাধ্যবাধকতা বাতিল করবে মধ্যপ্রাচ্যের দ্বীপ দেশটি।

গ্রীষ্মের পর্যটন মৌসুম ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে কভিডজনিত ভ্রমণ বিধিনিষেধ শিথিল করতে চলেছে সাইপ্রাস। বর্তমানে আরোপ থাকা বাড়ির বাইরে মাস্ক ব্যবহার এবং কাজ কেনাকাটার জন্য কভিড থেকে সেরে ওঠার কিংবা টিকা কার্ড দেখানোর বাধ্যবাধকতা বাতিল করবে মধ্যপ্রাচ্যের দ্বীপ দেশটি। দেশটির স্বাস্থ্যমন্ত্রী মিচালিস হাদজিপান্তেলা জানান, আগামী সোমবার থেকে বাড়ির বাইরে মাস্ক ব্যবহার আর বাধ্যতামূলক থাকবে না। এক সপ্তাহ পর কেনাকাটা কাজে যাওয়ার জন্য টিকার ছাড়পত্র থাকারও প্রয়োজন হবে না। কেবল নার্সিং হোম, ক্লিনিং হাসপাতালের কর্মীদের ক্ষেত্রে বিধি অব্যাহত থাকবে। দেশটির সিনেমা হল থিয়েটারও শতভাগ সক্ষমতায় ফিরে আসছে। এপি

আরও