বিনিয়োগকারীদের বিক্রির চাপে বিটকয়েনের দরপতন

বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে।

দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীরা বিপুল পরিমাণ বিটকয়েন বিক্রি করায় বাজারে চাপ তৈরি হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে ক্রিপ্টোকারেন্সি খাতের নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে অনিশ্চয়তাও বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়িয়েছে। গত সপ্তাহে বিটকয়েনের দাম নেমে ৬১ হাজার ৩০০ ডলারে পৌঁছায়। এটি ফেব্রুয়ারির পর সর্বনিম্ন অবস্থান। চলতি মাসে বিটকয়েনের দাম ২৫ শতাংশের বেশি কমেছে। পাশাপাশি বছরের শুরু থেকে এখন পর্যন্ত বিটকয়েনের মূল্য ৩০ শতাংশের বেশি কমেছে। খবর ইউরো নিউজ

আরও