তুরস্কের রফতানিতে রেকর্ড, ১২ মাসে আয় ২৭৮ বিলিয়ন ডলার

বৈদেশিক বাণিজ্যে নতুন মাইলফলক ছুঁয়েছে তুরস্ক। গত ১২ মাসে দেশটির মোট রফতানি আয় ২৭৮ বিলিয়ন বা ২৭ হাজার ৮০০ কোটি ডলারে পৌঁছেছে।

তুরস্কের ইতিহাসে ১২ মাসের হিসাবে এটিই সর্বোচ্চ রফতানি আয়। দেশটির বাণিজ্যমন্ত্রী ওমের বোলাত শুক্রবার ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, একক মাস হিসেবে গত জুনে তুরস্কের রফতানি আগের বছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ৯ শতাংশ বেড়েছে। জুনে মোট রফতানি হয়েছে ২ হাজার ৪৯৪ কোটি ডলারের পণ্য, যা দেশটির ইতিহাসে যেকোনো জুনের মধ্যে সর্বোচ্চ। একই সময়ে আমদানি ২৩ দশমিক ১ শতাংশ বেড়ে ৩ হাজার ৫৩২ কোটি ডলারে দাঁড়িয়েছে।

বাণিজ্যমন্ত্রী জানান, পণ্য ও সেবা খাত মিলিয়ে জুনের শেষে তুরস্কের বার্ষিক মোট রফতানি প্রথমবারের মতো ৪০ হাজার কোটি ডলার ছাড়িয়েছে। এটিও দেশটির ইতিহাসে একটি নতুন রেকর্ড। খবর আনাদোলু

আরও