পটুয়াখালীতে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথরিটির (পিপিপিএ) বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড (বিসিপিসিএল) প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিপিপিএর সিইও (সচিব) মুহাম্মদ রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার মোহাম্মদ রায়হান কাওসার। বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক মো. আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। এ সম্মেলনে বক্তারা দক্ষিণাঞ্চলের নবায়নযোগ্য জ্বালানি ও পর্যটন খাতে বেসরকারি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান। পাশাপাশি পিপিপি মডেলের মাধ্যমে সরকারি-বেসরকারি অংশীদারত্বে অবকাঠামোগত উন্নয়নে ইতিবাচক ভূমিকার কথা তুলে ধরেন।