লভ্যাংশ দেবে না এসকে ট্রিমস

পুঁজিবাজারে তালিকাভুক্ত এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ সুপারিশ করেনি।

সম্প্রতি কোম্পানিটির পর্ষদ সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৩৩ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৫৪ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৩ পয়সায়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

২০২৩-২৪ হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১ দশমিক ৭৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরে এসকে ট্রিমসের ইপিএস হয়েছে ৫৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৯৪ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস হয়েছে ১৫ টাকা ৬৫ পয়সায়।

২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে এসকে ট্রিমসের ইপিএস হয়েছে ৯৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৯০ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৫ টাকা ৫৭ পয়সায়।

এসকে ট্রিমসের সর্বশেষ ঋণমান দীর্ঘমেয়াদে ‘‌এ মাইনাস’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-৩’। ২০২৩-২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ২২ নভেম্বর ২০২৫ পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফা রেটিং)।

২০১৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এসকে ট্রিমসের অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ৮৪ কোটি ৭০ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ৪৯ কোটি ১৯ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৮ কোটি ৪৭ লাখ। এর ৩১ দশমিক ২৩ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৬ দশমিক ৩৩ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৪২ দশমিক ৪৪ শতাংশ শেয়ার রয়েছে।

আরও