গত বছর প্রতি মাসে প্রায় ১ বিলিয়ন বা ১০০ কোটি ডলার লোকসান দিয়েছে বোয়িং। ২০২৪ সালে মার্কিন কোম্পানিটি মান নিয়ন্ত্রণে দুর্বলতা, আইনি জটিলতা ও ধর্মঘটসহ বিভিন্ন ধরনের বিপত্তির মুখে পড়েছিল। সব মিলিয়ে পুরো বছরে লোকসান দাঁড়িয়েছে ১ হাজার ১৮০ কোটি ডলার। এর মধ্যে শেষ মাসে হারায় ৩৮০ কোটি ডলার। ২০১৯ সাল থেকে উড়োজাহাজ নির্মাতা জায়ান্টটি ৩ হাজার ৫০০ কোটি ডলারের বেশি লোকসান দিয়েছে। ওই সময় পরপর দুটি ম্যাক্স জেট দুর্ঘটনায় ৩৪৬ আরোহী নিহত হয়েছিলেন। খবর এপি