ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের ডিজিটাল দক্ষতা ও প্রয়োজনীয় সরঞ্জাম দিয়ে সহায়তা করতে মাস্টারকার্ড সেন্টার ফর ইনক্লুসিভ গ্রোথ এবং কমার্স প্লাটফর্ম শপআপ সহযোগিতার ভিত্তিতে কাজ করছে। এর আওতায় সম্প্রতি গেটস ফাউন্ডেশনের সহায়তায় ‘পড়শি’ শীর্ষক একটি নতুন প্রকল্প চালু করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন মাস্টারকার্ড সেন্টার ফর ইনক্লুসিভ গ্রোথ, সোশ্যাল ইমপ্যাক্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুভাষিনী চন্দ্রন, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, গেটস ফাউন্ডেশনের উইমেনস ইকোনমিক এমপাওয়ারমেন্টের সিনিয়র প্রোগ্রাম অফিসার এমি পেনিংটন ও শপআপের প্রেসিডেন্ট মামুন রশীদ এবং রংপুরের নারী উদ্যোক্তা শাহিনা। —বিজ্ঞপ্তি