জাপানে অনুমোদন পেতে যাচ্ছে প্রথম ইয়েনভিত্তিক স্টেবলকয়েন

জাপানের আর্থিক নিয়ন্ত্রক সংস্থা চলতি শরতেই দেশের প্রথম ইয়েনভিত্তিক স্টেবলকয়েন ইস্যুর অনুমোদন দিতে যাচ্ছে।

জাপানের আর্থিক নিয়ন্ত্রক সংস্থা চলতি শরতেই দেশের প্রথম ইয়েনভিত্তিক স্টেবলকয়েন ইস্যুর অনুমোদন দিতে যাচ্ছে। টোকিওভিত্তিক ফিনটেক কোম্পানি জেপিওয়াইসি এটি বাজারে আনবে। আমানত ও সরকারি বন্ডের মতো সহজে রূপান্তরযোগ্য সম্পদের বিপরীতে ছাড়া হচ্ছে ডিজিটাল মুদ্রাটি, যাতে এর মূল্য ইয়েনের সঙ্গে স্থিতিশীল থাকে। স্টেবলকয়েনটি প্রধানত আন্তর্জাতিক রেমিট্যান্স ও করপোরেট লেনদেনের কাজে ব্যবহার হবে। আগামী তিন বছরের মধ্যে ১ লাখ কোটি বা ১ ট্রিলিয়ন ইয়েন মূল্যের স্টেবলকয়েন বাজারে আনার লক্ষ্য রয়েছে জেপিওয়াইসির। খবর নিক্কেই এশিয়া

আরও