দেশটির বিশাল ও সম্ভাবনাময় বাজারে বাণিজ্যিক কার্যক্রম জোরদার করার অংশ হিসেবেই এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি। চলতি সপ্তাহ থেকেই চ্যাটজিপিটির ফ্রি ও গো সংস্করণ ব্যবহারকারী প্রাপ্তবয়স্ক গ্রাহকরা বিজ্ঞাপন দেখতে পাবেন। খবর ইন্ডিয়া টুডে।
ওপেনএআই জানায়, প্রথম সপ্তাহেই ভারতের প্রায় ৫০টিরও বেশি জনপ্রিয় ব্র্যান্ড চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন প্রচার শুরু করার পরিকল্পনা করেছে। এ উদ্যোগে সাহায্য করতে বিশ্বখ্যাত বিজ্ঞাপনী সংস্থা ডব্লিউপিপি ও অমনিকমকে প্রাথমিক অংশীদার হিসেবে নেয়া হয়েছে। বিজ্ঞাপনের সৃজনশীল কাজ, প্রচারণা কৌশল ও ব্র্যান্ডের মান সুরক্ষায় কাজ করবে সংস্থাগুলো।
বিজ্ঞাপনদাতাদের সুবিধার জন্য আগামী ৪ সেপ্টেম্বর ‘চ্যাটজিপিটি অ্যাডস ম্যানেজার’ নামের একটি স্বয়ংক্রিয় প্লাটফর্ম চালু করা হবে। এর মাধ্যমে ছোট-বড় যেকোনো প্রতিষ্ঠান নিজেরাই বিজ্ঞাপনী কার্যক্রম পরিচালনা করতে পারবে। এখানে দৈনিক সর্বনিম্ন ৭২৫ রুপি বিজ্ঞাপন দেয়া সম্ভব হবে বলে জানায় ওপেনএআই।
ব্যবহারকারীর প্রশ্নের সঙ্গে মিল রেখে চ্যাটজিপিটির প্রদত্ত উত্তরের ঠিক নিচে এসব বিজ্ঞাপন দেখানো হবে। তবে ওপেনএআই স্পষ্টভাবে নিশ্চিত করেছে, বিজ্ঞাপন প্রচারের কারণে কৃত্রিম বুদ্ধিমত্তার দেয়া উত্তরে কোনো প্রভাব পড়বে না। বিজ্ঞাপনকে মূল উত্তর থেকে আলাদা করে ‘স্পন্সরড’ হিসেবে স্পষ্টভাবে চিহ্নিত করা হবে।