চীনে তুলা উৎপাদন বেড়েছে ৯.৭ শতাংশ

চীনে চলতি বছর তুলা উৎপাদন আগের বছরের তুলনায় ৯ দশমিক ৭ শতাংশ বেড়েছে।

চীনে চলতি বছর তুলা উৎপাদন আগের বছরের তুলনায় ৯ দশমিক ৭ শতাংশ বেড়েছে। এ সময় দেশটিতে মোট ৬১ লাখ ৬৪ হাজার টন তুলা উৎপাদন হয়েছে। সম্প্রতি চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর (এনবিএস) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর ফাইবার২ফ্যাশন।

এনবিএসের প্রতিবেদনে বলা হয়, চীনের প্রধান তুলা উৎপাদনকারী অঞ্চল শিনজিয়াংয়ে উৎপাদন বেড়েছে। ফলে সামগ্রিকভাবে তুলা উৎপাদন উল্লেখযোগ্য হারে বেড়েছে।

এতে আরো বলা হয়, চলতি বছর তুলা চাষের জমি ও প্রতি হেক্টরে ফলনের পরিমাণ উভয়ই বেড়েছে। গত বছরের তুলনায় চাষের জমি ১ দশমিক ৮ শতাংশ বেড়েছে। অন্যদিকে প্রতি হেক্টরে ফলনের হার বেড়েছে ৭ দশমিক ৮ শতাংশ। হেক্টরপ্রতি ফলনের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ১৭২ কেজিতে।

শিনজিয়াংয়ের উইঘুর অঞ্চলে তুলা চাষের জমি ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে ২৪ লাখ ৫০ হাজার হেক্টরে পৌঁছেছে। তবে ইয়োলো ও ইয়াংটজি নদীর অববাহিকায় তুলা চাষের জমি যথাক্রমে ১৩ দশমিক ৬ ও ১ দশমিক ৬ শতাংশ হারে কমে গেছে।

আরও