রূপালী ব্যাংকের ব্যামেলকো সম্মেলন

অর্থ পাচার প্রতিরোধে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের আহ্বান

অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের জন্য রূপালী ব্যাংক পিএলসির সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী মো. ওয়াহিদুল ইসলাম।

সম্প্রতি ব্যাংকের রাজশাহী বিভাগীয় কার্যালয়ে আয়োজিত ব্যামেলকো সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ আহ্বান জানান। এতে সংশ্লিষ্ট বিভাগের আওতাধীন শাখাগুলোর অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসাররা (ব্যামেলকো) অংশগ্রহণ করেন। রূপালী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের এমডি কাজী মো. ওয়াহিদুল ইসলাম বলেন, ‘অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন এবং কার্যকর কমপ্লায়েন্স নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীলতা ও পেশাদারত্বের সঙ্গে কাজ করতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রূপালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার ও মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী। সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক মো. নিজাম উদ্দিন।

প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্সপারসন হিসেবে ছিলেন বাংলাদেশ ব্যাংকের রাজশাহী শাখার অতিরিক্ত পরিচালক একেএম আমিরুল ইসলাম।

আরও