পুঁজিবাজারে তালিকাভুক্ত এনআরবি ব্যাংকের শেয়ারদর গত সপ্তাহ শেষে বেড়েছে ১৫ দশমিক ৩২ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির সমাপনী শেয়ারদর দাঁড়িয়েছে ১৪ টাকা ৩০ পয়সায়, আগের সপ্তাহ শেষে যা ছিল ১২ টাকা ৪০ পয়সা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৪ হিসাব বছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২৮ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৩ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৮৩ পয়সায়।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে সাধারণ বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ ও উদ্যোক্তা পরিচালকদের ৬ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ব্যাংকটি। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৩৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৯৪ পয়সা। গত ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ১৩ টাকা ৭৮ পয়সায়।
সর্বশেষ ঋণমান অনুসারে, ব্যাংকটির ঋণমান দীর্ঘমেয়াদে এ প্লাস ও স্বল্পমেয়াদে এসটি-টু। ৩১ ডিসেম্বর ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ মার্চ ২০২৪ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।
২০২৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এনআরবি ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ৬৯০ কোটি ৫৮ লাখ ৭০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১২৩ কোটি ৪৭ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৬৯ কোটি ৫ লাখ ৮৭ হাজার ২০০। এর মধ্যে ৭৪ দশমিক ৫৫ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে।