রাশিয়ায় স্থিতিশীল গমের রফতানি মূল্য

রাশিয়ায় গমের দাম গত সপ্তাহে স্থিতিশীল ছিল। বিশ্লেষকরা জানিয়েছেন, বাজারে কেনাবেচায় নিম্নমুখিতা খাদ্যশস্যটির দাম স্থিতিশীল রাখার পেছনে ভূমিকা রেখেছে।

রাশিয়ায় গমের দাম গত সপ্তাহে স্থিতিশীল ছিল। বিশ্লেষকরা জানিয়েছেন, বাজারে কেনাবেচায় নিম্নমুখিতা খাদ্যশস্যটির দাম স্থিতিশীল রাখার পেছনে ভূমিকা রেখেছে। খবর বিজনেস রেকর্ডার।

কনসালট্যান্সি প্রতিষ্ঠান আইকেএআরের প্রধান দিমিত্রি রিলকো জানান, ১২ দশমিক ৫ শতাংশ প্রোটিনযুক্ত রুশ গমের ফ্রি-অন-বোর্ড (এফওবি) মূল্য ছিল টনপ্রতি ২৪৭ ডলার। গত সপ্তাহেও দেশটি একই দামে খাদ্যশস্যটি বেচাকেনা করেছে।

উল্লেখ্য, গত সপ্তাহে সরকারি ছুটির কারণে রাশিয়ায় কর্মদিবস ছিল মাত্র তিনদিন। দিমিত্রি রিলকো বলেন, ‘বাজার পরিস্থিতি মন্দা ভাবপূর্ণ।’

আইকেএআর ও রেল পরিবহন সংস্থা রুশঅ্যাগ্রোট্রান্সের অনুমান অনুযায়ী, এপ্রিলে রাশিয়ার মোট গম রফতানির পরিমাণ হতে পারে ২৩ লাখ টন। মে মাসে রফতানি ১৮-২০ লাখ টনের মধ্যে থাকতে পারে।

সংস্থা দুটির বিশ্লেষকরা জানান, এপ্রিলে তুরস্ক, ইরান, মিসর ও লিবিয়ায় রাশিয়ার গম রফতানি বেড়েছে। গত সপ্তাহেও আইকেএআর জানিয়েছিল, চলতি মৌসুমে রাশিয়ায় গম উৎপাদন ও রফতানি বাড়তে পারে।

তবে দেশের মধ্যাঞ্চলে বসন্তের তীব্র শীত কিছু ফসলের ক্ষতি করেছে। ভোরোনেজ অঞ্চল কর্তৃপক্ষ সোমবার জানিয়েছে, তারা জরুরি অবস্থা ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছে।

আরও