সহজক্যাশ নামে কোনো এমএফএস নেই —বাংলাদেশ ব্যাংক

সহজক্যাশ লিমিটেড নামে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) চালুর আবেদন গৃহীত হয়নি এবং এ ধরনের কোনো এমএফএস চালুর অনুমোদনও প্রক্রিয়াধীন নেই বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সহজক্যাশ লিমিটেড নামে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) চালুর আবেদন গৃহীত হয়নি এবং এ ধরনের কোনো এমএফএস চালুর অনুমোদনও প্রক্রিয়াধীন নেই বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। তাই ওই প্রতিষ্ঠানের সঙ্গে কোনো ধরনের লেনদেন করা বা প্রতিশ্রুতি দেয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশনস গতকাল এ-সংক্রান্ত একটি সতর্কতামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বাংলাদেশ ব্যাংকের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি একাধিক জাতীয় পত্রিকায় সহজক্যাশ লিমিটেড নামে প্রকাশিত একটি চাকরির বিজ্ঞাপন বাংলাদেশ ব্যাংকের নজরে এসেছে। এতে উল্লেখ করা হয়েছে, সহজক্যাশ লিমিটেড বর্তমানে প্রাক-পরিচালন পর্যায়ে রয়েছে এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) চালুর জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদন প্রাপ্তির প্রক্রিয়ায় রয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, প্রকৃতপক্ষে তথাকথিত সহজক্যাশ লিমিটেডের নামে এমএফএস চালুর কোনো আবেদন বাংলাদেশ ব্যাংক কর্তৃক গৃহীত হয়নি। এ ধরনের কোনো এমএফএস চালুর অনুমোদন বাংলাদেশ ব্যাংকের কাছে প্রক্রিয়াধীনও নেই। ওই প্রতিষ্ঠানের সঙ্গে কোনো ধরনের লেনদেন করা বা প্রতিশ্রুতি দেয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

আরও