রাজশাহীর পবা উপজেলায় সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের (সিজেডএম) জীবিকা পবা প্রকল্পের দ্বিতীয় দফা তহবিল হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। গতকাল নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সহযোগিতায় অনুষ্ঠানে ৪১১টি পরিবারের হাতে ৪৬ লাখ ৮৫ হাজার টাকা তুলে দেয়া হয়। নাবিল গ্রুপের চেয়ারম্যান জাহান বকস মন্ডলের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন গ্রুপের এমডি ও সিইও মো. আমিনুল ইসলাম। এছাড়া ছিলেন প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার আব্দুল ওয়াদুদ, সিজেডএমের সহকারী মহাব্যবস্থাপক এনামুল হক, হেড অব করপোরেট অ্যাফেয়ার্স কর্নেল (অব.) মো. জাকারিয়া হোসেনসহ অন্যরা। —বিজ্ঞপ্তি