সম্প্রতি পুঁজিবাজারে তালিকাভুক্ত সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড ও বিডি পেইন্টস লিমিটেডের শেয়ারদর ও লেনদেন অস্বাভাবিক হারে বাড়ছে। এ দরবৃদ্ধির পেছনে কোনো ধরনের অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য নেই। চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) চিঠির জবাবে পৃথকভাবে কোম্পানিগুলো এ তথ্য জানিয়েছে।
সামিট অ্যালায়েন্স পোর্ট: সিএসইতে গত ১ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারদর ছিল ২৯ টাকা ৫০ পয়সা। সর্বশেষ গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ৪২ টাকা ৩০ পয়সায়। এ সময়ের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৪৩ দশমিক ৩৯ শতাংশ।
সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) সামিট অ্যালায়েন্স পোর্টের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৪০ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৫ টাকা ২১ পয়সায়।
সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে সামিট অ্যালায়েন্স পোর্টের ইপিএস হয়েছে ১ টাকা ৭৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ২২ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৩ টাকা ৭১ পয়সায়।
সোনালী পেপার: সিএসইতে গত ২২ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারদর ছিল ২৫১ টাকা। সর্বশেষ গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ২৯৫ টাকায়। এ সময়ের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ১৭ দশমিক ৫৩ শতাংশ।
সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) সোনালী পেপারের ইপিএস হয়েছে ৬ টাকা ৫৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৮০ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৬৭ টাকা ২৬ পয়সায়।
সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে সোনালী পেপারের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ৭৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ৭৪ পয়সায়। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৬৪ টাকা ৭৩ পয়সায়।
বিডি পেইন্টস: গত ৮ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারদর ছিল ৩২ টাকা ৭০ পয়সা। সর্বশেষ গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ৪১ টাকা ৯০ পয়সায়। এ সময়ের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ১৭ দশমিক ৫৩ শতাংশ।