শুরু হচ্ছে ‘কনকা সেরা পরিবার’ সিজন ৫

সংবাদ সম্মেলনে ইলেক্ট্রো মার্ট লিমিটেড ও ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুসসাফা মজুমদার, উপব্যবস্থাপনা পরিচালক নুরুল আফছার, পরিচালক নুরুল আজিম সানি ও পরিচালক সিনথিয়া কায়নাথ নূর, বিপণন বিভাগের মহাব্যবস্থাপক মাহমুদুন নবী চৌধুরী এবং খুচরা বিক্রি পরিচালনা বিভাগের জাতীয় বিক্রয় ব্যবস্থাপক মো. জুলহক হোসাইন উপস্থিত ছিলেন।

ইলেকট্রনিক ও গৃহস্থালি পণ্য প্রস্তুতকারী ব্র্যান্ড কনকার সৌজন্যে আবারো শুরু হতে যাচ্ছে পারিবারিক বিনোদনমূলক রিয়েলিটি প্রতিযোগিতা ‘কনকা সেরা পরিবার’। টানা চার মৌসুমে দর্শকপ্রিয়তার পর এবার অনুষ্ঠানটির পঞ্চম মৌসুম শুরু হচ্ছে। নতুন পর্বে থাকছে ধাঁধা, বুদ্ধির খেলা, মজার সব খেলাধুলা এবং তারকাদের উপস্থিতিসহ নানা নতুন আয়োজন। গতকাল গুলশানে অনুমোদিত পরিবেশক প্রতিষ্ঠান ইলেক্ট্রো মার্ট লিমিটেডের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ খবর জানানো হয়। এ সময় নতুন মৌসুমের লোগো উন্মোচন, আনুষ্ঠানিক উদ্বোধন এবং মূল সুর পরিবেশন করা হয়।

প্রতিযোগিতার জন্য নিবন্ধন প্রক্রিয়া আজ শুরু হয়ে ৩১ অক্টোবর পর্যন্ত চলবে। একই পরিবারের ১৮ থেকে ৬০ বছর বয়সী দুজন সদস্য মিলে একটি দল গঠন করে নির্ধারিত এনটিভিবিডি ডটকম ওয়েবসাইট ভিজিট করে নিবন্ধন করতে পারবেন। এছাড়া দেশজুড়ে ইলেক্ট্রো মার্টের শোরুমে সরাসরি গিয়েও নিবন্ধনের সুযোগ রয়েছে।

সংবাদ সম্মেলনে ইলেক্ট্রো মার্ট লিমিটেড ও ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুসসাফা মজুমদার, উপব্যবস্থাপনা পরিচালক নুরুল আফছার, পরিচালক নুরুল আজিম সানি ও পরিচালক সিনথিয়া কায়নাথ নূর, বিপণন বিভাগের মহাব্যবস্থাপক মাহমুদুন নবী চৌধুরী এবং খুচরা বিক্রি পরিচালনা বিভাগের জাতীয় বিক্রয় ব্যবস্থাপক মো. জুলহক হোসাইন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পরিকল্পনা ও প্রাথমিক বিষয় নিয়ে স্বাগত বক্তব্য দেন মিডিয়াকম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা অজয় কুমার কুণ্ডু। এরপর সম্প্রচারকারী চ্যানেল এনটিভির পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন এনটিভির ব্যবস্থাপনা পরিচালক মো. আশফাক উদ্দিন আহমেদ। কনকার পক্ষে বক্তব্য উপস্থাপন করেন ইলেক্ট্রো মার্ট লিমিটেডের সিনিয়র জাতীয় বিক্রয় ব্যবস্থাপক মো. জুলহক হোসাইন, সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের মহাব্যবস্থাপক মাহমুদুন নবী চৌধুরী ও উপব্যবস্থাপনা পরিচালক নুরুল আফছার।

আরও