বিমানের ম্যানচেস্টার রুটে ৩০ শতাংশ পর্যন্ত ছাড়

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ম্যানচেস্টার থেকে বাংলাদেশগামী যাত্রীদের জন্য বিশেষ মূল্যছাড় দেয়া হচ্ছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ম্যানচেস্টার থেকে বাংলাদেশগামী যাত্রীদের জন্য বিশেষ মূল্যছাড় দেয়া হচ্ছে। ৬০ বছরের বেশি বয়সী যাত্রীদের জন্য ৩০ শতাংশ এবং অন্য যাত্রীদের জন্য ২০ শতাংশ ডিসকাউন্ট দেয়া হচ্ছে। এ ডিসকাউন্ট ৩১ অক্টোবর পর্যন্ত চলবে। গতকাল বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ডিসকাউন্ট ম্যানচেস্টার থেকে বাংলাদেশে আগমনের জন্য প্রযোজ্য হবে। যাত্রীরা বিমানের বাণিজ্যিক ওয়েবসাইট www.biman-airlines.com, মোবাইল অ্যাপস, কল সেন্টার ১৩৬৩৬, বিমানের নিজস্ব সব সেলস সেন্টার ও বিমান অনুমোদিত ট্র্যাভেল এজেন্সি থেকে টিকিট কিনতে পারবেন।

আরও