দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ১১৪ কোটি ২০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানি ও ফান্ডের লেনদেনের পরিমাণ ছিল ৮০ কোটি ৬ লাখ ৪০ হাজার টাকা। ডিএসইর সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, গত সপ্তাহে ডিএসইর ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানি ও ফান্ডের মধ্যে রয়েছে ফাইন ফুডস, ওরিয়ন ইনফিউশনস, গ্রামীণফোন, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম, ডাচ্-বাংলা ব্যাংক, ক্রিস্টাল ইন্স্যুরেন্স ও রিলায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড।
ডিএসইর ব্লক মার্কেটে গত সপ্তাহে সবচেয়ে বেশি ফাইন ফুডসের ১৭ কোটি ২৩ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৪৩৩ টাকা ৭০ পয়সায়। ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ ওরিয়ন ইনফিউশনসের ১৩ কোটি ৫২ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ৩৬৮ টাকা ২০ পয়সায় দাঁড়িয়েছে। তৃতীয় সর্বোচ্চ গ্রামীণফোনের ১০ কোটি ৫৭ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ২৬৪ টাকা ৩০ পয়সায় দাঁড়িয়েছে। চতুর্থ সর্বোচ্চ সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৭ কোটি ৯০ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৮৬ টাকা ২০ পয়সায়।