শিকাগোর বাজারে গমের দাম নিম্নমুখী

মার্কিন বাজারে দাম কমেছে গমের। শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) গতকাল খাদ্যশস্যটির দাম কমেছে প্রায় দশমিক ৬ শতাংশ।

মার্কিন বাজারে দাম কমেছে গমের। শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) গতকাল খাদ্যশস্যটির দাম কমেছে প্রায় দশমিক ৬ শতাংশ। সংশ্লিষ্টরা বলছেন, রুশ একটি কনসালট্যান্সি প্রতিষ্ঠান দেশটিতে গম উৎপাদন বাড়ার পূর্বাভাস দেয়ায় কৃষিপণ্যটির বাজারদরে প্রভাব পড়তে দেখা গেছে। খবর রয়টার্স ।

সিবিওটিতে গতকাল সবচেয়ে বেশি লেনদেনকৃত চুক্তির আওতায় প্রতি বুশেল (৬০ পাউন্ড) গম কেনাবেচা হয়েছে ৫ ডলার ৪৬ সেন্টে। ১৩ মে সিবিওটিতে পণ্যটির দাম নেমে এসেছিল প্রতি বুশেল ৫ ডলার ৬ সেন্টে, যা পাঁচ বছরে সর্বনিম্ন।

সংশ্লিষ্টরা বলছেন, গমের বাজারে এখন সবচেয়ে বড় প্রভাবক হয়ে উঠেছে পণ্যটির বৈশ্বিক উৎপাদন বৃদ্ধি এবং আমদানিতে নিম্নমুখী চাহিদা। যদিও ডলারের বিনিময় হার কমে আসার পরিপ্রেক্ষিতে গতকালের আগে টানা কয়েক দিন পণ্যটির বাজারে কিছুটা ঊর্ধ্বমুখিতা দেখা যায়। এর পরিপ্রেক্ষিতে গত বুধবার কৃষিপণ্যটির মূল্য বেড়ে দাঁড়িয়েছিল প্রতি বুশেল ৫ ডলার ৫৬ সেন্টে।

আরও