দেশের পুঁজিবাজারের ব্লক মার্কেটে গত সপ্তাহে ১৪০ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল ১০৪ কোটি ৬৬ লাখ ৮০ হাজার টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
গত সপ্তাহে ডিএসইর ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানিগুলো হচ্ছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড, ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, ব্যাংক এশিয়া পিএলসি, ব্র্যাক ব্যাংক পিএলসি, রেনাটা পিএলসি, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ইস্টার্ন ব্যাংক পিএলসি ও বিচ হ্যাচারি লিমিটেড।
ডিএসইর ব্লক মার্কেটে গত সপ্তাহে সবচেয়ে বেশি ওরিয়ন ইনফিউশনের ৩৪ কোটি ১৩ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়ায় ৩৯১ টাকা ৭০ পয়সায়। ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ ম্যারিকো বাংলাদেশের ১১ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ছিল ২ হাজার ৪৩৫ টাকা ৮০ পয়সা। তৃতীয় সর্বোচ্চ ব্যাংক এশিয়ার ১০ কোটি ৭৮ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১৭ টাকায়। গত সপ্তাহে ব্লক মার্কেটে ব্র্যাক ব্যাংকের চতুর্থ সর্বোচ্চ ১০ কোটি ৩৫ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৫০ টাকা ৯০ পয়সায়।
গত সপ্তাহে ডিএসইর ব্লক মার্কটে রেনাটার ১০ কোটি ৫ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৫০০ টাকা ৫০ পয়সায়। লাভেলো আইসক্রিমের ৮ কোটি ২১ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৮৩ টাকা ৮০ পয়সায়। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালের ৫ কোটি ৭৬ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৯৯ টাকা ১০ পয়সায়। সানলাইফ ইন্স্যুরেন্সের ৫ কোটি ১৬ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৭০ টাকা ৭০ পয়সায়। ইস্টার্ন ব্যাংকের ৪ কোটি ৪৮ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে ব্যাংকটির দর দাঁড়িয়েছে ২৬ টাকা ৮০ পয়সায়। এছাড়া বিচ হ্যাচারির ৩ কোটি ৯০ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১১০ টাকায়।