আর পি সাহা বিশ্ববিদ্যালয়ের স্প্রিং-২০২৩ সেমিস্টারে নবাগত শিক্ষার্থীদের নিয়ে সম্প্রতি নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মনীন্দ্র কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রবিউল হোসেইন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রবীন্দ্র নাথ শীল, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক এ কে জুনায়েদ আহমেদ। —বিজ্ঞপ্তি