পঞ্চগড়ে যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ

গত ১৯ অক্টোবর পঞ্চগড়ে আরডিআরএস ট্রেনিং সেন্টারে কর্মশালার উদ্বোধন করা হয়। ১০০ ঘণ্টার এ প্রশিক্ষণ কর্মসূচি এক মাস ধরে চলবে।

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা তৈরি এবং ব্যবসা পরিচালনায় দক্ষতা বাড়ানোর লক্ষ্যে পঞ্চগড়ে মাসব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে যমুনা ব্যাংক পিএলসি। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়নাধীন স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের (এসআইসিআইপি) আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

গত ১৯ অক্টোবর পঞ্চগড়ে আরডিআরএস ট্রেনিং সেন্টারে কর্মশালার উদ্বোধন করা হয়। ১০০ ঘণ্টার এ প্রশিক্ষণ কর্মসূচি এক মাস ধরে চলবে। বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের সার্বিক তত্ত্বাবধানে যমুনা ব্যাংক এ কর্মসূচি বাস্তবায়ন করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসআইসিআইপির নির্বাহী প্রোগ্রাম পরিচালক ও অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ ওয়ালিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন এসআইসিআইপির উপনির্বাহী প্রোগ্রাম পরিচালক ও অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাইনুল হাসান, সহকারী নির্বাহী প্রোগ্রাম পরিচালক ও উপসচিব মাহমুদা আক্তার এবং প্রকল্প পরিচালক ও বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. মাসুম বিল্লাহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার (সিবিও) নূর মোহাম্মদ। এ সময় বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ও উপপ্রকল্প পরিচালক মো. ওয়াসিম, যমুনা ব্যাংকের এসএমই মার্কেটিং বিভাগের প্রধান নসরুল হাদি মোহাম্মদ নুসরাত এবং পঞ্চগড় শাখার ব্যবস্থাপক মো. রাশেদ মামুন উপস্থিত ছিলেন।

আরও