বৈদেশিক মুদ্রায় স্বল্পমেয়াদি বাণিজ্য ঋণের ব্যয়সীমা কমেছে

বৈশ্বিক বাজার পরিস্থিতির সঙ্গে সংগতি রেখে বৈদেশিক মুদ্রায় স্বল্পমেয়াদি আমদানির অর্থায়ন এবং রফতানি বিলের সর্বোচ্চ সুদ ও ফি পুনর্নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

এখন থেকে আমদানিকারক ও রফতানিকারকরা আন্তর্জাতিক বেঞ্চমার্ক রেটের সঙ্গে সর্বোচ্চ ৩ শতাংশ অতিরিক্ত সুদ বা মার্কআপে এ ঋণ সুবিধা পাবেন। আগে এ ব্যবধান ৪ শতাংশ পর্যন্ত ছিল।

গতকাল বাংলাদেশ ব্যাংক থেকে জারীকৃত এক সার্কুলারের মাধ্যমে ব্যাংকগুলোকে এ নির্দেশনা দেয়া হয়। এতে বলা হয়, বৈদেশিক মুদ্রায় স্বল্পমেয়াদি আমদানির ক্ষেত্রে সংশ্লিষ্ট মুদ্রার বেঞ্চমার্ক রেটের (সোফর, ইউরিবোর) সঙ্গে বার্ষিক ৩ শতাংশ মার্কআপ যোগ করে ঋণের ব্যয়সীমা নির্ধারিত হবে। এছাড়া রফতানির ক্ষেত্রেও বিল ডিসকাউন্টিং ও ওপেন অ্যাকাউন্ট ক্রেডিট শর্তের আওতায় একই সীমা প্রযোজ্য হবে।

আরও