জানুয়ারি-ফেব্রুয়ারি

ভিয়েতনাম থেকে কফি রফতানি কমেছে ২৩.৫%

ভিয়েতনাম থেকে চলতি বছরের প্রথম দুই মাসে কফি রফতানি গত বছরের একই সময়ের তুলনায় ২৩ দশমিক ৫ শতাংশ কমেছে।

ভিয়েতনাম থেকে চলতি বছরের প্রথম দুই মাসে কফি রফতানি গত বছরের একই সময়ের তুলনায় ২৩ দশমিক ৫ শতাংশ কমেছে। এ সময় দেশটির মোট রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ৩ হাজার টনে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভিয়েতনামের জেনারেল স্ট্যাটিসটিকস অফিস (জিএসও)। খবর বিজনেস রেকর্ডার।

তবে প্রতিবেদনে জিএসও জানায়, এ সময় কফি রফতানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ৩৭ শতাংশ বেড়েছে। মোট আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১৭০ কোটি ডলারে।

আরও