সাবস্ক্রিপশন প্ল্যানের দাম বাড়াল নেটফ্লিক্স

সাবস্ক্রিপশন প্ল্যানের দাম আরো এক দফা বাড়ল জনপ্রিয় স্ট্রিমিং প্লাটফর্ম নেটফ্লিক্স।

গত বৃহস্পতিবার কোম্পানিটি নতুন মূল্য তালিকা ঘোষণা করেছে। এখানে প্রতিটি স্তরের সাবস্ক্রিপশনে অন্তত ১ ডলার করে দাম বাড়ানো হয়েছে। নতুন মূল্যকাঠামো অনুযায়ী, অ্যাড-সাপোর্টেড প্ল্যান মাসিক চার্জ ৭ ডলার ৯৯ সেন্ট থেকে বাড়িয়ে ৮ ডলার ৯৯ সেন্ট করা হয়েছে। স্ট্যান্ডার্ড প্ল্যানের খরচ ১৭ ডলার ৯৯ সেন্ট থেকে বেড়ে হয়েছে ১৯ ডলার ৯৯ সেন্ট। সর্বোচ্চ স্তরের প্রিমিয়াম প্ল্যান সাবস্ক্রিপশনটি এখন ২৪ ডলার ৯৯ সেন্টের পরিবর্তে ২৬ ডলার ৯৯ সেন্টে পাওয়া যাবে। খবর সিএনবিসি

আরও