যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্যে অবস্থিত ইউএস স্টিলের একটি প্লান্ট বন্ধের পরিকল্পনা ঠেকাতে ‘গোল্ডেন শেয়ার’ (সিদ্ধান্তে পরিবর্তন আনার বিশেষ ক্ষমতা) ব্যবহার করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। কোম্পানিটি বর্তমানে টোকিওভিত্তিক নিপ্পন স্টিলের মালিকানাধীন। প্রায় ৮০০ কর্মীর প্লান্টটি নভেম্বরে উৎপাদন স্থগিত করতে পারে বলে আগে জানানো হয়েছিল। এ সিদ্ধান্ত ঠেকাতে মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক ইউএস স্টিলের প্রধান নির্বাহী ডেভ বারিটকে জানান, প্রেসিডেন্ট গোল্ডেন শেয়ার ব্যবহার করবেন। এরপর ইউএস স্টিল জানিয়েছে, তারা বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে এবং কার্যক্রম চালু থাকবে। খবর রয়টার্স