পপুলার লাইফের চেয়ারম্যান পদে জহিরুল ইসলাম চৌধুরী পুনর্নির্বাচিত

সম্প্রতি কোম্পানির ২৯৭তম বোর্ড সভায় তাকে পুনরায় নির্বাচিত করা হয়।

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির চেয়ারম্যান পদে মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী পুনর্নির্বাচিত হয়েছেন। সম্প্রতি কোম্পানির ২৯৭তম বোর্ড সভায় তাকে পুনরায় নির্বাচিত করা হয়। পপুলার লাইফের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

জহিরুল ইসলাম চৌধুরী ১৯৮২ সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব ক্যানবেরা থেকে ব্যাচেলর অব ইনফরমেশন টেকনোলজি সম্পন্ন করেন।

জহিরুল ইসলাম চৌধুরী বর্তমানে পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ, পিএইচপি স্পিনিং মিলস, পিএইচপি ইস্পাত ও পিএইচপি কটন মিলসের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরও