এলএমইতে তামার দরবৃদ্ধি

আন্তর্জাতিক বাজারে গতকাল তামার দাম বেড়েছে।

মূলত বাজারে সরবরাহ ঘাটতি এবং মার্কিন বহুজাতিক বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকসের ইতিবাচক পূর্বাভাস তামার দাম বাড়াতে সহায়ক ভূমিকা পালন করেছে। তবে শীর্ষ তামা ব্যবহারকারী দেশ চীনে কারখানার উৎপাদন কমে যাওয়া এবং ইরান পরিস্থিতি নিয়ে তৈরি হওয়া রাজনৈতিক অনিশ্চয়তায় দাম বাড়ার এ হার ছিল সীমিত। খবর বিজনেস রেকর্ডার।

লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তিন মাস মেয়াদি তামার বাজার আদর্শ প্রতি টনে দশমিক ২৮ শতাংশ বেড়ে ১৩ হাজার ৬৭৪ ডলার ৫০ সেন্টে দাঁড়িয়েছে। তবে সাংহাই ফিউচার এক্সচেঞ্জে তামার দাম দশমিক শূন্য ৭ শতাংশ কমে প্রতি টন ১৫ হাজার ৪৮১ ডলার ৮০ সেন্টে নেমেছে।

বাজার বিশ্লেষকরা জানান, বিশ্বব্যাপী খনি থেকে তামা উৎপাদন কমায় বাজার বেশ চড়া। তবে মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং এশিয়ার দুর্বল অর্থনৈতিক তথ্যের কারণে বিনিয়োগকারীরা এখনো বেশ সতর্ক অবস্থায় রয়েছেন।

আরও