দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ১২১ কোটি ১২ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল ৭৯ কোটি ৯৪ লাখ টাকা। ডিএসইর সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
গত সপ্তাহে ডিএসইর ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ব্র্যাক ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, আইপিডিসি ফাইন্যান্স, পূবালী ব্যাংক, এনভয় টেক্সটাইলস, সায়হাম টেক্সটাইল, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি, জি কিউ বলপেন ও গ্রামীণফোনের শেয়ার।
ডিএসইর ব্লক মার্কেটে গত সপ্তাহে ব্র্যাক ব্যাংকের সবচেয়ে বেশি ১২ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৬২ টাকা ৩০ পয়সায়। ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ সাউথইস্ট ব্যাংকের ১০ কোটি ৬৫ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১২ টাকা ৬০ পয়সায়। তৃতীয় সর্বোচ্চ আইপিডিসি ফাইন্যান্সের ৭ কোটি ৭৮ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ৩১ টাকা ৭০ পয়সায় দাঁড়িয়েছে। চতুর্থ সর্বোচ্চ পূবালী ব্যাংকের ৭ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৩৭ টাকা ৭০ পয়সায়।
গত সপ্তাহে ব্লক মার্কেটে এনভয় টেক্সটাইলের ৭ কোটি ৪৬ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৭৪ টাকা ৫০ পয়সায়। সায়হাম টেক্সটাইলের ৭ কোটি ১৬ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৩২ টাকা ৩০ পয়সায়। সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৭ কোটি ১৫ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১২৭ টাকা ৯০ পয়সায়।
এছাড়া গত সপ্তাহে ব্লক মার্কেটে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির ৭ কোটি ৪ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১২২ টাকা ৪০ পয়সায়। জি কিউ বলপেনের ৬ কোটি ৯০ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ৫৯২ টাকা ১০ পয়সায় দাঁড়িয়েছে। গত সপ্তাহে ব্লক মার্কেটে গ্রামীণফোনের ৫ কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ২৩৯ টাকা ১০ পয়সায়।