বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ও অ্যাসোসিয়েশন অব অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসারস অব ব্যাংকস ইন বাংলাদেশের (এএসিওবিবি) যৌথ উদ্যোগে ট্রেড-বেজড মানি লন্ডারিং (টিবিএমএল) প্রতিরোধে একটি পলিসি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। চিটাগং ক্লাব লিমিটেডে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএফআইইউর ভারপ্রাপ্ত প্রধান মো. মফিজুর রহমান খান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিএফআইইউর পরিচালক মো. মোস্তাকুর রহমান। সংলাপে ব্যাংক খাত, কাস্টমস, নিয়ন্ত্রক সংস্থা ও আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা অংশ নেন।