ব্রাজিলে কফি উৎপাদন ৬.৪% পর্যন্ত কমার আশঙ্কা

ব্রাজিলে ২০২৫-২৬ মৌসুমে কফি উৎপাদন আগের মৌসুমের তুলনায় ৩ থেকে ৬ দশমিক ৪ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে।

ব্রাজিলে ২০২৫-২৬ মৌসুমে কফি উৎপাদন আগের মৌসুমের তুলনায় ৩ থেকে ৬ দশমিক ৪ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। এর পেছনে ভূমিকা রাখবে গত বছরের খরাপ্রবণ আবহাওয়া। সম্প্রতি প্রকাশিত ভিন্ন দুই প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নেদারল্যান্ডসভিত্তিক রাবোব্যাংক ও ব্রাজিলের বৃহত্তম প্রাইভেট ব্যাংক ইতাউ ইউনিবাঙ্কোর করপোরেট ও ইনভেস্টমেন্ট ব্যাংকিং শাখা ইতাউ বিআইবিএ। খবর রয়টার্স।

একটি আবাদ অঞ্চল পরিদর্শনের পর রাবোব্যাংক জানায়, ২০২৫-২৬ মৌসুমে ব্রাজিলের কফি উৎপাদন ৬ দশমিক ৪ শতাংশ কমে ৬ কোটি ২৮ লাখ ব্যাগে (প্রতি ব্যাগে ৬০ কেজি) নেমে আসতে পারে। ২০২৪-২৫ মৌসুমে এ পূর্বাভাস ছিল ৬ কোটি ৭১ লাখ ব্যাগ।

র‍্যাবোব্যাংকের মতে, ব্রাজিলে অ্যারাবিকা কফি উৎপাদন ১৩ দশমিক ৬ শতাংশ কমে প্রায় ৩ কোটি ৮০ লাখ ব্যাগে দাঁড়াতে পারে। তবে এ সময় রোবাস্তা কফি উৎপাদন ৭ দশমিক ৩ শতাংশ বেড়ে ২ কোটি ৪৭ লাখ ব্যাগে পৌঁছবে।

এদিকে ব্যাংক ইতাউ বিআইবিএ তাদের পূর্বাভাসে বলছে, ২০২৫-২৬ মৌসুমে কফি উৎপাদন হতে পারে ৬ কোটি ৪৪ লাখ ব্যাগ। এ পরিমাণ ২০২৪-২৫ মৌসুমের জন্য মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) পূর্বাভাসের ৬ কোটি ৬৪ লাখ ব্যাগের তুলনায় ৩ শতাংশ কম।

আরও