সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভাতা ও উপবৃত্তি বিতরণে মোবাইল আর্থিক সেবা নগদকে পছন্দ করেছেন দেড় কোটির বেশি সুবিধাভোগী। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকের তথ্য অনুযায়ী, এ সময় নগদের মাধ্যমে ৩ হাজার কোটি টাকার বেশি সরকারি সহায়তা বিতরণ করা হয়েছে।
জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকে মোট ১ কোটি ৪৭ লাখ ৩৪ হাজার ৭৭৯ জন সুবিধাভোগী বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তিসহ বিভিন্ন সরকারি সুবিধা গ্রহণের জন্য নগদকে প্রথম পছন্দ হিসেবে বেছে নেন। এ সময়ে তারা মোট ৩ হাজার ৪৯ কোটি ২২ লাখ ৬৮ হাজার ৫০৯ টাকা নগদের মাধ্যমে গ্রহণ করেন।
এর মধ্যে সবচেয়ে বেশি অর্থ বিতরণ হয়েছে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায়। এ খাতে ১ কোটি ৩১ লাখ ৪৩ হাজার ৭৪৮ জন উপকারভোগী নগদ অ্যাকাউন্টের মাধ্যমে২ হাজার ৮৭৮ কোটি ৩৪ লাখ ৯৪ হাজার ৭২৬ টাকা পান। গত বছরের একই সময়ের তুলনায় এ খাতে প্রায় ৩০০ কোটি টাকা বেশি বিতরণ হয়েছে।
প্রাথমিক শিক্ষা উপবৃত্তি খাতে ৪ লাখ ১২ হাজার ৬৯৭ জন শিক্ষার্থী ৩২ কোটি ৬৭ লাখ ৮৫ হাজার ১৯২ টাকা পান। সেলাই ও এমব্রয়ডারি প্রশিক্ষণ কর্মসূচির ৫ হাজার ৭৮৫ জন শিক্ষার্থীর মধ্যে ২ কোটি ৬৮ লাখ ৩১ হাজার ২৭২ টাকা বিতরণ করা হয়।
কারিগরি শিক্ষা উপবৃত্তি খাতে ১ লাখ ২২ হাজার ৯৩৭ জন শিক্ষার্থী ৪৫ কোটি ৫৮ লাখ ৪৫ হাজার ৪৮০ টাকা পান, যা আগের বছরের তুলনায় প্রায় ১০ কোটি টাকা বেশি। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপবৃত্তি খাতে ৩৮ হাজার ৫৫ জন উপকারভোগী ৩ কোটি ৪৩ লাখ ১৬ হাজার ৬২১ টাকা পান।
এছাড়া মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় ১০ লাখ ১১ হাজার ৫৫৭ জন উপকারভোগীর কাছে ৮৬ কোটি ৪৯ লাখ ৯৫ হাজার ২১৭ টাকা পৌঁছে দেয়া হয়। একই সময়ে পরীক্ষামূলকভাবে সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির অর্থও নগদের মাধ্যমে বিতরণ করা হয়েছে।
নগদের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মো. সামসুল ইসলাম জানান, ভাতা ও সরকারি অনুদান বিতরণে নগদ সব সময়ই সুবিধাভোগীদের পছন্দের শীর্ষে রয়েছে। তিনি বলেন, গ্রাহক ও সরকারের আস্থার কারণে প্রতি প্রান্তিকে সুবিধাভোগী এবং বিতরণের পরিমাণ উভয়ই বাড়ছে।
২০২৪-২৫ অর্থবছরে সরকারের সামাজিক নিরাপত্তা ভাতার প্রায় ৯ হাজার কোটি টাকা নগদের মাধ্যমে বিতরণ করা হয়েছে। চলতি অর্থবছরে এ অঙ্ক আরো বাড়বে বলে আশা করা হচ্ছে। সহজে ক্যাশ আউট সুবিধা ও তুলনামূলক কম চার্জের কারণে শুরু থেকেই সুবিধাভোগীদের কাছে নগদ জনপ্রিয় বলে জানায় প্রতিষ্ঠানটি। —বিজ্ঞপ্তি