দিবসটি উপলক্ষে দেশব্যাপী ব্যাংকের কর্মকর্তাদের অংশগ্রহণে একটি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা ছিলেন ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হোসেন। সভাপতিত্ব করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব এজেন্ট ব্যাংকিং অ্যান্ড সিআরএম জিয়াউল হাসান। এছাড়া দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নিরাপদ ও সুরক্ষিত রেমিট্যান্স লেনদেন সম্পর্কে গ্রাহকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইউএনসিডিএফ প্রকল্পের অর্থায়নে চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও টাঙ্গাইল জেলায় বিশেষ আর্থিক সাক্ষরতা কর্মসূচির আয়োজন করা হয়। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ তথ্য সংবলিত বার্তা প্রচার এবং বিভিন্ন স্থানে আর্থিক সাক্ষরতার ওপর নির্মিত অডিও-ভিজুয়াল প্রদর্শনের মাধ্যমে আর্থিক সচেতনতা সৃষ্টি করা হয়। —বিজ্ঞপ্তি