ওয়ালটন হাই-টেকের ১৯তম এজিএমে ১৭৫% নগদ লভ্যাংশ ঘোষণা

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ১৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ১৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। এ সময় ১৭৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করা হয়। রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে গতকাল হাইব্রিড পদ্ধতিতে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ওয়ালটন হাই-টেকের চেয়ারম্যান এসএম শামছুল আলম। সভায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান এসএম আশরাফুল আলম, এমডি এসএম মাহবুবুল আলম, পরিচালক এসএম নূরুল আলম রেজভী ও এসএম মঞ্জুরুল আলম অভি এবং স্বতন্ত্র পরিচালক শামসুল আলম মল্লিক, অধ্যাপক মো. সাদিকুল ইসলাম ও আখতার মতিন চৌধুরী। এছাড়া ভার্চুয়ালি যুক্ত ছিলেন কোম্পানির পরিচালক এসএম রেজাউল আলম, তাহমিনা আফরোজ তান্না ও রাইসা সিগমা হিমাসহ উল্লেখযোগ্যসংখ্যক শেয়ারহোল্ডার। সঞ্চালনায় ছিলেন কোম্পানি সচিব মো. রফিকুল ইসলাম। —বিজ্ঞপ্তি

আরও